www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সুনামি প্রপাত

আসমানে মেঘ জমিয়েছ বেশ
কালে কালে ধীরে
নানা কলেবরে,
তীব্র ব্যথায় তাই ক্ষোভের অনল
রৌদ্রের সাথে
মিশে ঝরে পড়ে।

শকুনের হানা দেখি সুনীল আকাশে,
ব্যাভিচারী দাগে
গেছে ছেয়ে,
নানা অপাঘাতে অবিনয়ী ক্ষতে
শান্তিটা পুরো
গেছে লুঠ হয়ে।

কালো মেঘ ঘেঁষে, বিষাকত হাওয়ার
হয়েছে যতনে চাষ,
ঝড়টা না হয় বেসামাল হয়ে
উঠুক এবার,
না হয় হোক
নিলজ্জ বসনে, ক্ষুব্ধতা ছিড়ে
বিভৎস কিছু অভিলাষ।

জানো তুমি বেশ, আছে এর রেশ,
উঠতেই পারে
সহসা হঠাৎ,
কালঘুমে রেখে, নষ্ট দৌড় ঝাঁপে
পাগলা ছোবলে
বিষাক্ত প্রান্তরে অবশেষে
সুনামি প্রপাত।
=========
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫২৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০৪/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast