www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রতীক্ষার প্রহরে প্রেম

হ্দয়ের ফ্রেমে,গভীর প্রেমে,
রোদ বৃষ্টি ঝড়ে,প্রতীক্ষার প্রহরে
কেটেছে কত না মধুকাল,
প্রমত্ত আবেশে, প্রেমরাঙা আশে
সময়ের সাথে পিছু ছুটে ছুটে
হলেও হয়েছে গতি কিছু বেসামাল।

রোদে পুড়ে যায় যাক প্রেম মাখা মুখ
বৃষ্টিতে না হয় যাবে ধূয়ে কিছু সুখ।
কষ্ট কিছু হয় বটে, মনটাতো বেশ
ক্লান্তি সব মুছে দেয় আবেগের রেশ।

জীবনের চেয়ে বেশী ভালেবাসে যে,
একটু দেরী না হয় রোজ করে সে।
কাছাকাছি মুখোমুখি যবে দু'টি মন
অভিযোগ নেই কোন, নয়নে নয়ন।

লাজে লাল মুখ খানি, দুরুদুরু জান
হাসি-কান্নায় কথা হয়, কিছু অভিমান।
শক্ত করে বুকে টেনে জড়িয়ে আদরে
এ বুঝি পরম সুখ ভালোবাসা নীড়ে।

যে যা বলবে বলুক, তাতে মতি নাই
নাহি বোধ সংকোচ, নাহি লাজ তাই।
ভালোবাসা অনুভবে হয় যে কাঙ্গাল
প্রতীক্ষায় প্রতিক্ষণ আনন্দে আড়াল।
===≠===============
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫১০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৪/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast