www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তাদের তরে

তাদের তরে
---রেজাউল রেজা---
______________________
______________________
মুক্তির তরে ঘর ছেড়েছিল
করেছিল রক্তস্নান,
স্বাধীনতা এনে দিয়েছে
দিয়েছে স্বীয় প্রাণ।
ভুলিনি মোরা,ভুলবনা-
তাদের অবদান,
তারাতো ছিল মোদের তরে
খোদার বিশেষ দান।
দারা পরিবার সব ছেড়ে যারা
বাঁচালো দেশের মান,
বাংলা মায়ের গর্ব তারা
করি তাদের সম্মান।
যাদের প্রাণের বিনিময়ে
স্বাধীনতা পেলাম,
এই দিবসে তাদের তরে
শ্রদ্ধা রেখে গেলাম।
হৃদয় ভরে দোয়া করি
শান্তিতে যেন থাকে,
এহেন ত্যাগের বিনিময় রব
স্বর্গতে যেন রাখে।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৯৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৩/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast