www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শহুরে জীবন

উপরের ফ্লাটে যারা থাকে জানেনা,
নিচ ফ্লাটে থাকে কারা,
কেউ থাকে তার নিজ বাড়িতে,
কেউবা থাকে ভাড়া।
মারামারি করে একে অপরে,
মহল্লা আর পাড়া।
চোখের সামনে মারামারি দেখেও,
এগিয়ে যায়না তারা,
গা বাঁচিয়ে চলে গিয়ে ভাবে,
কে যায় যাক মারা।
খারাপ ছেলেদের কু-নজরে
মা-বোন দিশেহারা।
কেউ কিছু বলার সাহস করেনা
যেন,কলিজাহারা!
নাই কথাতেই খুনোখুনি করে,
কোন অজুহাত ছাড়া।
চিট-বাটপারের খপ্পরে পড়লে,
হয়ে যাবে জীবন সারা।
কেড়ে নিয়ে সব টাকা-কড়ি,
আর করবে সর্বহারা।
তারচেয়ে বরং অনেক ভালো,
আমাদের অজপাড়া।।
__________________
প্রথম প্রকাশ-
ভুরুঙ্গামারী,কুড়িগ্রাম থেকে প্রকাশিত মাসিক সাহিত্য পত্রিকা "তরঙ্গ" এর ফেব্রুয়ারী,২০১৮ সংখ্যায় প্রকাশ হয় কবিতাটি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৮৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০২/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast