www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রিয় তুমি

আমার এই মনে আছো তুমি
তোমায় নিয়ে আমি স্বপ্ন বুনি।
তোমার সাথে কাটাতে চাই
আমি আমার বাকি জীবন।

তুমি হলে আশার আলো
তোমাকে আমার লাগে ভালো।
দু'জন মিলে করবো শপথ-
বাকি জীবন পাড়ি দিবো
রেখে দু'জনের হাতে হাত।।

তুমি কি করবে শপথ?
রাখবে আমার হাতে তোমার হাত?
কথা দিচ্ছি তোমায় আমি,
রাখবো সুখে, দিন আর রাত।

আমি তোমায় দিবো না ব্যাথা
রাখবো আমি আমার কথা।
তোমায় আমি ঘুমের ঘোরে
গান শুনাবো প্রাণ ভরে।

আমার এই মনে আছো তুমি,
তোমার সাথে আছি আমি।
আমাদের স্বপ্ন আর আশা
পূরণ হলে বাধঁবো স্বপ্নের বাসা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৪৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০৯/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • চমৎকার 🌿
  • অভিজিৎ হালদার ০৪/০৯/২০২১
    সুন্দর ভাবনার বহিঃপ্রকাশ ঘটেছে অনায়াসে প্রমময় আবেগে। কবিতার মাধ্যমে।
    • অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয়। আপনার মতামতে আমি মুগ্ধ। দোয়া করবেন পরবর্তী কবিতাগুলো যাতে আরো ভালো করে লিখতে পারি। ধন্যবাদ জনাব।
  • দারুণ!
  • বেশ
  • সুন্দর
  • প্রিয়তমার প্রতি অনুরাগ।
 
Quantcast