|| পাপ করিবো পাপী হবো ||
লেখক : রাতিন আহমেদ
পাপ করিবো পাপী হবো,
এইতো কথা ছিলো না।
পাপী কি আর ক্ষমা পাবে?
বলো মুর্শিদ মাওলানা।
পাপ সাগরে ডুবে আছি,
সাঁতার আমি জানি না।
পূণ্য করে সকল লোকে,
আমার আদায় হলো না।
আমি পাপী বেশ দোযখী,
বেহেশত আর পাবো না।
রাতিন বলে দয়ার মালিক,
মুখ ফিরিয়ে নিয়ো না।
পাপ করিবো পাপী হবো,
এইতো কথা ছিলো না।
পাপী কি আর ক্ষমা পাবে?
বলো মুর্শিদ মাওলানা।
-: সমাপ্ত :-
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।