সংগীত : কেহ নেই মোর
লেখক : রাতিন আহমেদ
কেহ নেই মোর এই ধরায়,
হৃদয়ের আপনজন। (২)
ওরে আমার মন, ওরে আমার মন। (২)
কেহ দেবে কি আমায়!
প্রেমের পরশ অন্তরায়।
তুমি ছাড়া আছে কে'বা? (৩)
হে মুর্শিদ মহাজন।
ওরে আমার মন, ওরে আমার মন। (২)
কেহ দেখে কি এই ব্যাথা!
কারে বলি হৃদয়ের কথা।
রাতিন বলে মুর্শিদ মাওলা, (৩)
তুমি ছাড়া নাই আপন।
ওরে আমার মন, ওরে আমার মন। (২)
কেহ নেই মোর এই ধরায়,
হৃদয়ের আপনজন। (২)
ওরে আমার মন, ওরে আমার মন। (৩)
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।