www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আকাশ কাঁদবে

মেঘের শব্দ জানান দায়
এখনি আকাশ কাঁদবে
শত বছরের দুঃখ, কষ্ট
লাঘব হবে এই কান্নার মাধ্যমে।
জানান দেয়, বৃষ্টি বিলাসীদের
তোমরা সেঁজে থাকো অনন্য রুপে,
রাগ, অভিমান, দুঃখ, কষ্ট
সব ছুড়ে ফেলে দাও ধংস্য স্তপে।
আজ আকাশ কাঁদবে,
আকাশের চোখের পানি হবে
কারো ভালোবাসার প্রতিক,
কারো কবিত্ব মনের প্রেরণা,
লাঘব হবে প্রিয়তুমেষুকে
না পাওয়ার যাতনা।
চার পাশ আজ দমকে আছে
প্রকৃতি আজ সাঁজবে আপন মনে
চাতক পাখিরাও আজ ঘরে ফিরবে
কারণ...............
আজ আকাশ কাঁদবে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৭৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৮/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মোঃ মুসা খান ৩১/০৮/২০১৮
    খুব ভাল লাগছে
  • দারুণ।
 
Quantcast