www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ডায়রী

পুরোনো ডায়রীটা হাতে নিয়ে খুলে দেখি
তোমার সেই কবিতা,
কবিতাটা পড়তেই আমার চোখে পানি নেমে এলো
ডায়রীর পূষ্ঠা উল্টাতেই দেখি তোমার দেওয়া
পূরানো দিনের ছবি,
তোমার ছবি দেখে আমার প্রানটা ভরে গেলো
তোমার ছবিটা দেখতে দেখতে কখন যে আমার
চোখে ঘুম এলো আমি বুঝতেই পারলাম না,
সকাল বেলা ঘুম থেকে উঠে দেখি ডায়রীটা
আমার কাছে নেই,
অনেক খোজার পরে পেলাম বিছানার নিচে
ধুলা-বালি পরে গেলো আমার ডায়রীতে
ডায়রীটা মুছতেই দেখতে পেলাম তোমার
হাতের লেখা চিঠি,
চিঠিটা ছিলো তোমার লেখা আমার কাছে প্রথম চিঠি
চিঠিটা পড়তেই যেনো আমার হৃদয়ে আমার দোলা দিলো
বুঝতে পারলাম তুমি আমার হৃদয়ে এখনো আছো,
ডায়রীটা আছে বলে তোমার সৃতি গুলো
এখনো দেখতে পাই,
ডায়রীটা আমার কাছে তোমার শেষ সম্বল
ডায়রী আমার জীবন
তোমার সৃতি গুলো আমার ডায়রীতে
নিয়েই বেঁচে থাকতে চাই।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৩৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০৫/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • তাইবুল ইসলাম ১৭/০৫/২০১৪
    হৃদয়বিদারক কবিতা
    বেশ লাগল
  • সুরজিৎ সী ১৭/০৫/২০১৪
    সত্যিই গল্পটি খুবই বেদনার। কিন্তু খুবই সুন্দর হয়েছে লেখাটি
  • কবি মোঃ ইকবাল ১৭/০৫/২০১৪
    অসাধারণ।
    • এস,বি, (পিটুল) ১৭/০৫/২০১৪
      ধন্যবাদ কবি।
 
Quantcast