www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মনের দুয়ারে

‌সেই ক‌বে তোমা‌কে ব‌লে‌ছিলাম
বৃ‌ষ্টি‌তে ভিজ‌বো একসা‌থে
তারপ‌রে আর দেখা হয়‌নি।


প‌থের রেখা দুই দি‌কে গে‌ছে চ‌লে
তুমি আ‌মি জীব‌নের প্র‌য়োজ‌নে
‌কে কোথায় আজ নাই তার খোঁজ
শুধু ভা‌লোবাসাটুকু ভু‌লে যাই‌নি।


বৃ‌ষ্টি‌তে আর ভেজা হয়‌নি
হয়‌নি নদীর কিনা‌রে তোমা‌কে নি‌য়ে হাঁটা
তবুও স্বপ্নময় স্মৃ‌তিরা দেয় হাতছা‌নি।


আর দেখা হ‌বে না হয়‌তো
শুধু স্মৃ‌তির পা‌খিরা উ‌ড়ে উ‌ড়ে বা‌রে বা‌রে
‌দোলা দি‌য়ে যা‌বে ম‌নের দুয়া‌রে
বল‌বে হে‌সে ভা‌লো‌বে‌সে‌ছিল অ‌ভিমা‌নী।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৮১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/১২/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • দীপঙ্কর বেরা ০৭/১২/২০২২
    খুব সুন্দর
  • হৃদয় ছুঁয়ে গেলো সুধা সুর প্রিয় কবি!
  • ফয়জুল মহী ০৫/১২/২০২২
    অনন্য পরিবেশন প্ৰিয় কবি।
 
Quantcast