www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ধূসর রঙ

কান্না দে‌খেছ কখ‌নো
বু‌কের মা‌ঝে সঞ্চিত কান্না। দেখ‌নি
ত‌বে কিরু‌পে বুঝ‌বে কিরু‌পে ভা‌লোবাস‌বে।


ভা‌লোবাসার রুপ র‌ঙে
কান্নার বসবাস অবলীলায়। তা খোঁজ‌নি
‌দেখ‌নি বিষা‌দের অতল গহী‌নে ডু‌বে
ত‌বে ভা‌লোবাসার প্রত্যাশা কিরু‌পে
‌কিরু‌পে ভা‌লোবাসার প্রত্যাশা তব বু‌কে ।


তু‌মি গড়‌তে গিয়াছ দেখ‌নি পতন
ভে‌ঙ্গে পড়‌ে কিভা‌বে স্বপ্নগু‌লো
সেই ধূসর রঙ জানাটাও জরু‌রি।


অমৃত, বিষ পান ক‌রে ত‌বে
ভা‌লোবাসা শিখ‌তে হয় নিঠুর জীব‌নে
শুধু অমৃত চাও বিষ নে‌বে না তাও কি হয়।


আ‌গে পুড়‌তে শি‌খো‌,কান্নার রঙ নাও
ভা‌লোবাসা তু‌মিও বুঝ‌তে পার‌বে জীব‌নে
পু‌ড়ে পু‌ড়ে অঙ্গার হ‌য়ে যা‌বে য‌বে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৯৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/১১/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অনেক সুন্দর লেখা!
  • সুন্দর!
  • ফয়জুল মহী ২২/১১/২০২২
    অসাধারণ অনুভূতির বহিঃপ্রকাশ
 
Quantcast