www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কুয়াশার রাত

এ দুখ রজনী
ও‌গো সজনী
আর বু‌ঝি ফুরা‌বে না।


আমার ব্যথার কূ‌লে
অ‌চেনা কো‌নো সুখ তরী
বু‌ঝি নোঙর ফেল‌বে না।


‌বিষা‌দের বেড়াজা‌লে ব‌ন্ধি
কুয়াশার চাদ‌রে ঢাকা রাত
আর বু‌ঝি ভোর হ‌বে না।


‌নিরাশার প্রান্ত‌রে থে‌কে
ডু‌বে যাব কি আ‌মি
‌সে তো জানা হ‌লো না।


এই ঘোর অমা‌নিশা
জীবন বা‌কে হতাশা
বু‌ঝি আর কাট‌বে না।


দুরাশার এই রজনী
ও‌গো সজনী
বু‌ঝি ফুরা‌বে না।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫২৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০৭/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অতি সুন্দর নিবেদন।
  • ফয়জুল মহী ১৮/০৭/২০২২
    অপূর্ব সুন্দর প্রকাশ ।ভালো লাগলো খুব।
  • ভাল লেখা
  • সিবগাতুর রহমান ১৮/০৭/২০২২
    অনেক সুন্দর লিখেছেন কবি
 
Quantcast