www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভালোবাসার কারনে

‌কেমন ক‌রিয়া
যাও ব‌লিয়া
ভা‌লোবাসনা মো‌রে
ও‌গো সখা,‌প্রিয়তমা বধুয়া‌রে
‌তোমার আচর‌ণে ব্যথা দি‌লে প্রা‌ণে
বন্ধ হ‌বে চলাচল এখা‌নে ওখা‌নে।


ঐ ফুল ব‌নে আর
ফুট‌বে না ফু‌লের বাহার
‌তোমার স‌নে অ‌ভিমা‌নে
ফুট‌বে না ফুল ক্ষ‌ণে ক্ষ‌ণে।


ও‌গো সখা যাও শু‌নিয়া
এমন কথা যায় না ব‌লিয়া
ঐ দেখ থে‌মে গে‌ছে বিহঙ্গ ডানা
‌তোমার নিরবতায় তার না‌কি উড়‌তে মানা।


কূল কূল র‌বে বয় না জল‌ধি
‌তোমার কার‌নে স্থির সে নিরব‌ধি
তু‌মি আর ভা‌লোবাস‌বে না শু‌নে
ভ্রমরের গুন গুন নাই ফুল ব‌নে
ও‌গো সখা ফি‌রে দেখ,ভুল বুঝ না‌কো
ভা‌লোবাসা বিহ‌নে তু‌মি কেম‌নে থা‌কো।


ঐ দেখ পবন
আর বই‌বে না কখন
তু‌মি বিহ‌নে ঝি‌রি‌ঝি‌রি সমীর‌ণে
দুল‌বে না গা‌ছের পাতা আর কোনক্ষ‌ণে।


বু‌ঝেছ ত‌বে সখা,হ‌য়ে‌ছি কি তব বো‌ধোদয়
তু‌মি বিহ‌নে ভা‌লোবাসা ছাড়া সব‌কিছু স্থির রয়
তাই বল‌বে কেমন ক‌রিয়া যা‌বে ভু‌লিয়া
ভা‌লোবাস‌বে না মো‌রে জনম ভ‌রিয়া।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৭৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০৫/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ফয়জুল মহী ১২/০৫/২০২২
    ভীষণ ভাল লাগলো।
    অফুরান শুভেচ্ছা ও শুভ কামনা রইলো।
  • সুন্দর
  • ভালো।
  • দারুণ
 
Quantcast