www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিষাদের কালো ছায়া

পাখিটি চেয়েছিল আকাশ জুড়ে উড়তে
কিন্ত আকাশ হয়ে গেল চার দেয়াল
চেয়েছিল সে মুক্ত আকাশ তার তরে
পেল সে খাঁচা,রুদ্ধ হলো তার চলাচল।

পা‌খি‌টি চেয়েছিল সীমাহীন মুক্ত আকাশ
তবুও আটকে রইল সে নীরবে চিরকাল
গান গেয়ে চলা পাখিটি ভুলে গেল গান
তার সবুজ মন ধূসর হলো সকাল বিকাল।

পাখিটি চেয়েছিল তার জীবনে আলো
কিন্ত নিকশ কালো আঁধার ঘিরে ধরে
তার চারিদিক আলোকিত হতে দেয় না
নিমিশেই পাখিটি হতাশায় ডুবে মরে।

পাখিটি চেয়েছিল ডানা মেলে উড়তে
কিন্ত সে পারে না তার চারিদিক খাঁচা
বিষাদের কালো ছায়া তার ভুবন জুড়ে
হতাশায় দুরাশায় ম্রিয়মান হলো তার বাঁচা।
০৮/১২/২০২১
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৯৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/১২/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুন্দর
  • ফয়জুল মহী ০৮/১২/২০২১
    মনন ও সুজন লেখার লাইনে লাইনে।
  • অসাধারণ
  • সুন্দর
 
Quantcast