www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

যা কিছু ছিল

ফেলে আসা যেটুকু সময়
তার সবটাই বুঝি ছিল অসময়
আজ অন্ধকারের এ প্রান্তে দাঁড়িয়ে
মনে হয় সবকিছু ফেলেছি হারিয়ে।

যা কিছু ছিল পাওয়ার তরে
স্রোতে ভেসে গেছে বহুদূ‌রে
নাই বা হলো তার কিছু আর
এতটুকু আমার তরে দাঁড়াবার।

যা কিছু ছিল হৃদয়ের গভীরতায়
নীরবে তাও বুঝি হারিয়ে যায়
ঐ সুদূর আকাশের তারা হয়ে
জেগে রয় সারা রাত ব্যথা সয়ে।

যা কিছু ছিল মোর নীরব চাওয়ায়
নাই বা মিলল তা আর পাওয়ায়
না পাওয়ার ব্যথা নিয়ে সারাক্ষণ
বিরহে বসবাস দিবাযামী অকারণ।
০৪/১২/২০২১
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৭৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/১২/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভালো
  • সুন্দর ।
  • ভাল লাগল।
  • বেশ বিরহের ধারা।
    শুভ কামনা জানবেন সতত।
  • ফয়জুল মহী ০৪/১২/২০২১
    চমৎকার উপস্থাপন । মুগ্ধ হলাম পাঠে।
 
Quantcast