www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ছুট‌ি নেব‌ে না

কুুয়াশার চাদর পে‌রি‌য়ে যে স্ব‌প্নেরা উঁ‌কি দেয়
তার কিছু পে‌য়েছ কি তু‌মি জীব‌নের বালুচ‌রে
‌তোমার চাওয়া পাওয়ায় তোমার প্রার্থনায়
‌দি‌য়ে‌ছে কি ধরা স্ব‌প্নেরা যা ছিল কা‌ছে দূ‌রে।

জা‌নি তু‌মিও হতাশায় জেরবার দিবস রজনী
পা‌খি‌দের ডানায় উ‌ড়ে গে‌ছে তোমার স্বপ্নগু‌লো
এভা‌বেই স্বপ্ন আ‌সবে যাবে কভু পূরণ হ‌বে না
স্বপ্ন বোনা তাই তোমার আমার বু‌ঝি ভুল হ‌লো।

ভুল কিম্বা স‌ঠিক সবুজ মন তো তা বো‌ঝেনা
‌তোমার মনও বু‌ঝি হ‌য়ে ও‌ঠে শুধুই আনমনা
কুয়াশার চাদর পে‌রি‌য়ে তাই যে স্ব‌প্নেরা হা‌সে
তার দোলায় দু‌লে যাই শুধু তু‌মি আ‌মি দুজনা।

‌পোড়া মন পোড়া জীবন সারাক্ষণ রক্তক্ষরণ
হ‌বে না হ‌বে না কিছু‌তেই আর কো‌নো স্বপ্নপূরণ
তবু হতাশায় দুরাশায় বারবার সে প‌থে গমন
‌বেপ‌রোয়া সবুজ মন ছু‌টি নে‌বে না কিছু‌তে কখন।
২৮/৯/২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৩৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০৯/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ফয়জুল মহী ২৮/০৯/২০২০
    অসাধারণ অনুভূতির প্রকাশ
  • সুন্দরতর প্রকাশ
  • Nice.
 
Quantcast