www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভিতরে যে সমুদ্র

‌পা‌রি‌নি এখ‌নো শুধু আঁ‌খিজল মু‌ছে‌ছি
ভিত‌রে যে সমুদ্র তার গর্জন শু‌নে‌ছি
আ‌মি অবাক তবু সুদূ‌রে তা‌কি‌য়ে‌ছি।

‌কি যে নিদারুণ কষ্ট বোঝা‌নো যা‌বে না
তবু ব‌য়ে চলা এই জীব‌নের লেনা‌দেনা
পা‌রি‌নি ধর‌তে অদৃশ্য তার আনা‌গোনা।

পা‌রি‌নি আ‌মি আ‌জো তবু স্বপ্ন ছা‌ড়ি‌নি
সবুজ ম‌নের জানালা আ‌জো বন্ধ ক‌রি‌নি
পরা‌জিত আ‌মি তবু পরাজয় মে‌নে নেই নি।

আঁ‌খিজল মু‌ছে ধূসর ধরনী‌তে দাঁড়িয়ে‌ছি
‌ফের আ‌মি তপ্ত বু‌কে নব নব স্বপ্ন বু‌নে‌ছি
পা‌রি‌নি হালও ছা‌ড়ি‌নি সুদূ‌রে তাকিয়ে‌ছি।
২৭/০৯/২০২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৬৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০৯/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast