www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমি ভালো আছি

কষ্টের ভেতর নিজেকে আবিষ্কার
অচেনা কারোর প্রতিবিম্ব কেঁদে ওঠে আয়নায়
তবু চোখ বন্ধ করে বলি, আমি ভালো আছি।

কারও দ্বারস্থ হওয়া,
অনাকাঙ্ক্ষিত কিছু পাওয়ার লোভ.....
খালি হাতে ফিরে এসে রিক্ত হাতের শিরায়
চোখ মেলে বলা, আমি ভালো আছি।

মৃত্যুরা চুষে নেয় জীবনের তরল।
কে যেন আমাকে ঢেকে ফেলতে চায়
সফেদ কাফনের আবরণে।
তবু দাঁতে দাঁত চেপে সহ্য করা নীরবে।
হ্যা, আমি ভালো আছি!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৮৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/১২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • শিস খন্দকার ০৮/০১/২০১৬
    নিরন্তর ভালো থাকুন।
  • আবু সাহেদ সরকার ০৫/০১/২০১৬
    চমৎকার শব্দশৈলী
  • মাহাবুব ০৪/০১/২০১৬
    ভালো লাগলো কবিতাটা, কবি। দারুণ।
    বন্ধু আপনাকে তারুণ্যে স্বাগত।
  • দ্বীপ সরকার ০১/০১/২০১৬
    ভালো লাগলো।
  • হাসান কাবীর ০১/০১/২০১৬
    গভীর সুন্দর।
  • অসাধারণ।
  • শান্তনু মণ্ডল ৩১/১২/২০১৫
    ভাল হয়েছে -
  • জে এস সাব্বির ৩১/১২/২০১৫
    সব না পাওয়ার পাওয়াকে নিয়ে ,ভাল থাকুন সবসময় ।লেখায় +++ থাকল
  • নির্ঝর ৩০/১২/২০১৫
    সুন্দর হয়েছে
  • ভালো। তারুণ্যে স্বাগত।
 
Quantcast