www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সময়ের মৃতদেহ

কেমন করে মৃত্যুরা গিলে খায়
এক একটা মুহূর্তকে!
প্রতিটা সেকেন্ড ক্ষণে ক্ষণে হয়ে যায় অতীত।

তারপর এক একটা সময়ের মৃতদেহ
ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে,
গড়াগড়ি খায় ধূলোয়।

প্রাণহীন এ সময় গুলোকেই হয়তো
আমরা স্মৃতি বলি
আর যত্ন করে সেই প্রাণহীন মমি
সাজিয়ে রাখি হৃদয়ের পিরামিডে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১০৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/১২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast