www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এক গুচ্ছ হাইকু

(১) কবিতার আসর

সকাল সাঁঝে
দুপুর বেলা মাঝে
সাথে থাকে যে

(২) ফেরিওয়ালা
করে বিক্রি
জিনিস রকমারি
গ্রামেতে ঘুরি

(৩) লেখক
দেখ কেমন
দিয়ে প্রান ও মন
লিখছি এখন
(৪) কবিতার খাতা
নতুন খাতা
ফুরিয়ে গেছে পাতা
লিখে কবিতা

(৫) বোধ
শুরু ও শেষ
বলছি অবশেষ
এই তো বেশ

(৬) ব্যাঙ
উল্টে দু' ঠ্যাং
ডাকে ঘ্যাঙর ঘ্যাঙ
ঐ কোলা ব্যাঙ

(৭) কবি
নতুন পদ্য
লিখেছে সে অদ্য
কী অনবদ্য !

(৮) ফাগুন

করতে খেলা
ক'রো না অবহেলা
ফাগুন বেলা

(৯) রূপসী

দুলায়ে বেণী
যায় চলে বনানী
রূপের খনি

(১০) হাইকু
তিনিটি ধারায়
লিখতে জানা চায়
হাইকু তা''য়


রচনাকাল ......///---২০/০৩/২০২২
৫ই চৈত্র ১৪২৮
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪১৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০৩/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast