www.tarunyo.com

গভীর ভালবাসা

মনে যত সুখ দিবে প্রেম,
তা হবে এক আকাশ সম।
মেঘের ভেলায় ভাসবে প্রেম,
হাতে রেখে হাত, মন মিশিয়ে মন।


আকাশ থেকে পড়বে প্রেম,
সীমানাহীন সমুদ্র মাঝারে।
সমুদ্র গভীরে প্রেম ডুবে যায়,
ডুবে ডুবে ভালবাসা চায়।


না পাওয়ার মাঝে বাঁচবে প্রেম,
গভীর সমুদ্র মাঝে।
যেখানে আছে নিথর দেহ,
আর প্রেম ভরা মন।


পাওয়ার মাঝে জীবন বাঁচে,
হে প্রিয়, আকুতি আমার ভালবাসার,
ভালবেসে পাশে থাকো আমার।
ভালবাসি ভালবাসি ভালবাসি।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৯৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/০৬/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast