www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মূল্যায়নঃ ৮ ( আলোর খোঁজে )

- রামবল্লভ দাস

ইচ্ছে ডানায় ভর দিয়ে মন ,
চল মন চলরে উড়ে
কতো গ্রাম কতো শহরের
সীমারেখা ছাড়িয়ে
আরো দূর আরো দূর বহুদূরে......

যতো ধর্ষকরূপী রাবণের রাজ্য পেরিয়ে
কালো কুৎসিত মুখোশ গুলো মাড়িয়ে
সবুজ শ্যামল নবীনের পাশে দাঁড়িয়ে
হাতে হাত রেখে মাথা উঁচিয়ে
চলো চলো চলো যাই হারিয়ে......


যেখানে রবির কিরণ আজ প্রভাতে
মা আমার পুকুর ঘাটে , বসে একা বাসন মাজে ;
রাখাল ঐ পথের বাঁকে
গরু ছাগল নিয়ে হাঁটে......
ছেলেরা সব পড়তে যে যায় কোমল আলো-আঁধারে ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৩৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০৭/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast