www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রক্তকরবীর বিমুগ্ধ শৈলতা

১.
রক্তকরবীর বিমুগ্ধ শৈলতা

তোমার চোখ , তোমার চুলে আমার বিমুগ্ধ মন
কত উঁচু তুমি ?
তাজমহলের মত ?
ছুঁইয়ে দেব তোমার চোখের পাতা
হিংসে ভীষন নাকি বিমুগ্ধতা
তুমি তো জান
আমি তো নই কোন
রক্তকরবীর বিমুগ্ধ শৈলতা !

২.
প্রাসাদ বানাব আজ এই কাদামাটি দিয়ে


বিষাদে ভারী হল বুক
যা হবার কথা ছিল
হল না
সব ছাই হল
আর মাটি -----
এই ছাই মাটি দিয়েই আজ
প্রাসাদ বানাব ।

৩.
খুন হচ্ছি

খুন হচ্ছি প্রতিনিয়ত
এবার তোমার বুকে
জলপদ্মের ছবি এঁকে দেব !

৪.
আমি কাশ ছুঁই না


না বলে চলে গেলি
মেঘের আড়ালে
রেখে গেলি
কাশের গুচ্ছ

আমি কাশ ছুঁই না
তোর টলটলে চোখ
ছুঁতে চেয়ে
আমার কয়েকশত
বছরের ঘুম
নির্ঘুম হল ...।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৫০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast