www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এক শ্রাবণ প্রভাতে

এক ঝরঝর শ্রাবণ প্রভাতে
পথিক হলাম পথিকবিহীন পথে
উদাস কালোমেঘের সাথে
চঞ্চল পবনের দুষ্টু ছোঁয়াতে
উদভ্রান্ত বলাকার ন্যায় পথ হারাতে।
আজ মন চায়!মন চায়!
ঘরে মন বসা হলো মোর দায়
মন বলে,হৃদয়ে কেউরে দিতে ঠাঁই
আমি তাঁরে খুঁজিয়া না পায়।
কি যাতনা, হায় মরি মরি!
ধোঁয়াশা ঝড়ে ঢাকা পথ পাহাড়ি
দু'পাশে পাইন গাছ সারিসারি
আমি সে পথে তাঁরে খুঁজি ফিরি।
আজ মন চায়! মন চায়!
তাঁর সাথে ভিজিতে শ্রাবণ ধারায়
চোখেচোখে না বলা কথা বলিতে যে চায়।
কি যাতনা হায়! তাঁরে খুঁজিয়া না পায়
বেলা বয়ে যায়,
অশ্রু মিশে নিরবে শ্রাবণ ধারায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১০৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০৭/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • দারুণ লিখেছেন।
  • অলকানন্দা দে ২৭/০৭/২০১৮
    শ্রাবণী শুভেচ্ছা কবি ।ভালো লাগলো অনেক। একরাশ অভিনন্দন।
  • জহির রহমান ২৭/০৭/২০১৮
    বেলা বয়ে যায়,
    অশ্রু মিশে নিরবে শ্রাবণ ধারায়...

    পরিপূর্ণ লেগেছে
  • ভরপুর স্বাধ পেলাম।
  • ভাল লিখেছেন।
  • অনেক সুন্দর।
 
Quantcast