www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

উড়াল পাখি

উৎসর্গঃ আমার ক্ষণিক দেখা পরম শ্রদ্ধেয়া, প্রিয়ার প্রিয়া, কবিদের হিয়া, মমতাময়ী, শ্রীচরণেষু (ফাতিমা তুজ জোহরা) কাজলা দিদিকে।
------------------------------------------------

আর কি হবে ফিরে দেখা প্রাণ সখা এ জীবনে তোমার সনে
উড়াল পাখি আর ফেরে কি ফেলে যাওয়া খাঁচার কাঁদনে।।

একবার মিললে ডানায় সুখ বাতাস সামনে পিছে খোলা আকাশ
রয় কি মনে দুঃখের প্রাবাস ক্ষণিক দিনের ক্ষণ মিলন সাথীগণে।

যতই কর শিরণি মানত প্রসাদ বিলাও হাট-বাজারে দরগা ঘরে
তার কি আর পড়ে কোন আছর সই গো নিঠুরা যে গেছে চলে।

মিছে কাঁদন মিছে সাধন তার নামে বৈরাগী জীবন সাধুর দেশে
ওরে খাঁচার যে জন ছিল না্রে আপন তারে যাচ কিসের আশে।
তুমি বড় আত্মভোলা মিছে প্রেম মন উতালা বিধান না জেনে।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৫৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/১২/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast