www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভালোবাসার গান

তোমার জন্য কবিতা আমার
তোমারই জন্য সুর।
তোমার জন্য উদাস হাওয়া
মেঘের সমুদ্দুর।
তোমার হাসি বাজায় বাঁশি
আমার মনের মাঝে
তোমার হাসি বাজায় বাঁশি
প্রতিটা সকাল সাঁঝে
তোমার জন্য কবিতা আমার
তোমার জন্য গান।
তোমায় আমি বাসি ভালো দিয়ে মন প্রাণ
আমার গানের কথা তুমি
তুমিই গানের সুর
আমার চোখের দৃষ্টি তুমি
দেখা যায় যত দূর।
আমার মুখের ভাষা তুমি
তুমিই আমার আশা।
তুমি আমার জীবনের মানে
আমার ভালোবাসা।
তোমার জন্য লিখেছি কবিতা
লিখেছি আমি গান।
সবকিছুকেই দিয়েছি আমি
শুধু তোমারই নাম।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৪৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০৮/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • প্রনব ১২/০৮/২০১৭
    বেশ বেশ।
  • আব্দুল হক ১০/০৮/২০১৭
    বেশ সুন্দর লিখা!!
  • অনেক ভালোলাগা।
 
Quantcast