www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বেলা অবেলায়

অপেক্ষায় থাকি শুধু বেলা অবেলায়
হৃদয়ের ডাক কানে কি তোমার পৌঁছায়।
আমায় ডাকো তুমি মনে মনে
আমায় নিয়ে হারাতে চাও ঐ দূরের বনে।
তুমি হয়তো অপেক্ষার প্রহর গুনো উচাটনে
ভেসে যেতে চাও সুরেলা গানে গানে।
রিক্ততায় পূর্ণ জীবন হয় জ্বালাময়
অপ্রকাশিত ভালবাসা ভালো নয়।
সময় যাচ্ছে চলে আমি তুমি ছাড়া
অবেলা ভালবাসায় তুমি আর আমি অধরা।
একদিন কিন্তু হতে হবে সব হারা
শুধু অটুট থাকবে এই ধরা।
বলা না বলায় কি-ই বা যাবে আসবে যদি
ভালবাসা হলো বয়ে চলা এক নদী।
শুধু অপেক্ষায় বয়ে যায় নিরবধি
ভালবাসা প্রকাশ করলেই না অদ্যাবধি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৪৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/১১/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • খুব ভালো লাগলো কবি।
  • নীল মেঘ ২৭/১১/২০১৮
    বেশ সুন্দর ভাবে গেঁথেছেন
  • চমৎকার সুন্দর লেখনী।
    ভাল লাগল।।
  • ভালো।
 
Quantcast