www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

একটি শিশির বিন্দু

তুমি ইচ্ছে করলে দিতে পারো
শীতের ভোরের
একটি শিশির বিন্দু
তুমি বুঝে নিও এতেই আমার মহা সাগর
আনন্দ এক সিন্ধু।
আমি চাইলে দিতে পারো তুমি আমায় ঐ
ভরা পূর্ণিমার রাতটা
তুমি ভালোবেসে রাখতে পারো
আমার হাতে হাতটা।
আমি তোমার কাছে চাই না ঐ আকাশের
জ্যোৎস্না বিলাসী ঝরানো চাঁদটা
ওগো আমি চাই না তোমার কাছে
বিশাল গহীন সাগর সেঁচে তুলে আনো
মনি মুক্তার হারটা।
হয়তোবা দিতে পারো তুমি আমায়
একটি গোলাপ ফুল
তুমি তুষ্টি আমার এই টুকুতেই
কখনো বুঝ নাকো ভুল।
কিন্তু তুমি একদিন চুপিচুপি
দাঁড়াবে আমার পিছে
স্বপ্নগুলো আমার হবেনা দেখো
একেবারেই মিছে।
তুমি আচম্বিতে এসে বলবে
তোমার জন্য এনেছি এক গুচ্ছ গোলাপ
চারিদিকে ফুলের ঘ্রাণে
দু'চোখের ইশারায় চলবে
ঠোঁট যুগল প্রেম প্রলাপ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৩২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/১১/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast