www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জ্বলে উঠার আগুন

"জ্বলে উঠার এইতো সময়"
শুনি সবার মুখে,
জ্বলে উঠার আগুন কী আর
আছে সবার বুকে?

আগে কত আগুন ছিলো
নদীর জলে,বৃষ্টিতে,
আগুন ছিলো খেটে খাওয়া
গরীব চাষীর দৃষ্টিতে!

বিপ্লবীদের মিছিল-মিটিং,
প্রতিবাদের বন্যায়,
থরথরিয়ে উঠতো কেঁপে
সকল জুলুম অন্যায়!

এখন কী আর আগুন আছে
গানের সুরে,কাব্যে?
নেই তো আগুন বুকের ভেতর;
সে কথা কে ভাববে!!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৭২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/০৫/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • পিয়ালী দত্ত ০২/০৫/২০১৪
    ভাল লাগল।।
  • ভালো হয়েছে
 
Quantcast