www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এই নিশিতে

আকাশের চাঁদ-তারা
শুইয়ে আছে পানিতে,
দোলে ওঠে এই মন
কার হাতছানিতে?

হাঁটাহাঁটি করে চাঁদ
ঢেউ জাগে তিতাসে,
নড়ে ওঠে কাশবন,
বাঁশঝাড় কি হাসে?

জোনাকিরা ছোটাছুটি
করে এই নিশিতে,
মাথা তুলে ঘাসফুল
জোছনার হাসিতে!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১২৭২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০৪/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • খুব সুন্দর লেখা
 
Quantcast