www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ওগো আমার রব

তোমার নামে দিনের শুরু
তোমার নামেই শেষ,
তোমার নামে সূর্য ওঠে
আলোয় ভাসে দেশ!

তোমার নামে পাখির গলে
মধুমাখা গান,
তোমার নামে ঝর্ণা নদী
আজো বহমান।

তোমার নামে গ্রহ- রবি
নিত্য চলমান,
তোমার নামে সাগর বুকে
ঢেউয়ের কলতান।

তোমার নামে হাসবিহ জপে
রাত্রি দিবস সব,
সবখানে তাই পাই যে তোমায়
ওগো সবার রব!

রং তুলি-০৬
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৬৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৩/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast