www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ফিরে আসার কাব্য

আকাশ ছুঁয়ে দেখবো বলে স্বপ্ন দেখেছিলাম একদিন
কিন্তু আমি আকাশ ছুঁতে পারিনি
কেননা আকাশ ছুঁয়ে দেখার মতো লম্বা হাত ঈশ্বর আমাকে দেয়নি।
রাতের তারাদের সাথে মিতালী করতে গিয়েও পারিনি
বোবা তারারা শুধু মিটমিট করে জ্বলতেই জানে কিন্তু মিতা কি জিনিস সেটা বোঝে না।
ফুটফুটে এক জ্যোৎস্না রাতে চাঁদকে ভালোবাসতে গিয়েছিলাম কিন্তু দেখি
চাঁদ শুধু আমাকে নয় পরকীয়া করে সে আরও অনেক রাতজাগা মানুষের সাথে
তাই চাঁদকেও আমি আর ভালোবাসতে পারিনি।
তাই আমি আবার ফিরে এসেছি তোমার কাছে
মানবী, তুমিই পার তৃষ্ণার্ত এ বুকটা একটু ভিজিয়ে দিতে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১১৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/১২/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast