www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পার্থক্য

তোমার আমার দীর্ঘকালের প্রেমের সাক্ষী
মাঠের কোণায় অবহেলায় পড়ে থাকা বিবর্ণ হয়ে ক্ষয়ে যাওয়া ঘাসগুলো
যেখানে বসে পুকুরের মাছদের খেলা দেখতাম ঘন্টার পর ঘন্টা।
সাক্ষী ঐ বুড়ো বটগাছ যার শিকড়ে বসে ভবিষ্যতের স্বপ্ন বুনতাম
সাক্ষী গাঁয়ের ঐ মেঠো পথ যেখানে হাত ধরাধরি করে দু’জনে হাটতাম।
তুমি এখন ভুলতে পার, অস্বীকার করতে পার আমার ভালোবাসা
তোমার আর এসব জড় পদার্থের মধ্যে পার্থক্য কি জান?
তুমি মিথ্যে কথা বলতে পার অনবরত, সত্যকে অস্বীকার করতে পার
কিন্তু এরা জড় পদার্থ, বোবা বলে শুধুই কালের সাক্ষী হয়ে থাকে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৩১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast