www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ধরণীর কাছে

মাঝে মাঝে আমার ইচ্ছে গুলো
স্বপ্ন পরী'র কাছে জমা থাকে
পৃথিবীর সমস্ত পাখি তাদের
কষ্ট গুলো এই স্বপ্ন পুরে'র কাছে
নালিশ করে
ভাবছি আমি সেটাই যেটা কে সেই স্বপ্ন
যার কাছে আমার ইচ্ছে গুলো জমা থাকে
কে সেই স্বপ্ন পাখি ?
আমি যে হারাচ্ছি রোজ ধরণীর কাছে
আমার হৃদপিণ্ড আমার ধৈর্য
হারিয়ে যাচ্ছে ক্ষণে ক্ষণে
আমি বাঁচতে চাই আমি জানতে চাই
কিসের এতো ক্লেশ এই পৃথিবীর কাছে
কেন যুদ্ধ হবে আমার ধরণীতে
যদি তাই হয় আমার সকল ইচ্ছে
জমা রাখতে পারো এই স্বপ্নপুরে'র কাছে
না হয় আমি ছেড়ে দিব
আমার বেদনার সকল সুখ
যেখানে আছে সব সুখ আর দুঃখ
যদি পারো একদিন এসে যেও
দেখে যেও কেমন আছে ইচ্ছে'র স্বপ্ন গুলো
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৫১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৬/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast