মৌলভীবাজারের কুলাউড়ায় জন্ম নেওয়া মিজান রাহমান একজন তরুণ কবি ও লেখক। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করলেও তাঁর আসল পরিচয় সৃজনশীলতায়—কবিতা, ছড়া ও গল্পে। শৈশব থেকেই সাহিত্যচর্চায় যুক্ত তিনি কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের ভাবধারায় অনুপ্রাণিত। তাঁর লেখায় প্রকৃতি, প্রেম, মানবতা ও স্বদেশচেতনা মিলেমিশে গড়ে উঠেছে এক সহজ, আবেগঘন ভাষা। ২০১৪ সালে প্রকাশিত হয় প্রথম কাব্যগ্রন্থ “বাঁধন হারা মন” এবং ২০২১ সালে অমর একুশে বইমেলায় প্রকাশিত হয় শিশুতোষ বই “নীল আকাশে চাঁদের বুড়ি”। তাঁর শতাধিক কবিতা-ছড়া ও অন্যান্য রচনা প্রকাশের অপেক্ষায় রয়েছে। জাতীয় ও স্থানীয় পত্রিকায় নিয়মিত লেখালেখির পাশাপাশি তিনি অনলাইন প্ল্যাটফর্মেও সক্রিয়। আবৃত্তি, উপস্থাপনা ও লেখালেখিতে রয়েছে তাঁর পুরস্কারপ্রাপ্তি।