শরতের সাদা মেঘে
শরতের সাদা মেঘে ভেসে ভেসে
যাবো আমি দূর নীলিমায়,
সবুজ এই প্রকৃতির গাছপালা ছেয়ে
হারাবো যে দূর সীমানায়।
পাখির কূজন কাকলি শুনে
মনটা ভরে যাবে,
প্রজাপতির ডানায় ভর করে
প্রাণ উড়ুউড়ু হবে।
কাশফুল উড়িয়ে দেবো
ওই বাতাসের গায়,
মায়ায় জড়িয়ে যাবে
বৃক্ষের রঙ্গিন পাতায়।
ফুল কুড়ি ফুলে ফলে
সুশোভিত হবে,
পাখিরা ফুলে ফুলে
উড়ে যে বেড়াবে।
মন নাচে প্রাণ নাচে
সমীরের বায়
মৃদুমন্দ বাতাসেতে
তরু লতা নাচায়।
এমনি করে শরৎ আসে
আবার শরৎ যায়
ফুল পাখিদের কাকলিতে
মনটা ভরে যায়।
কাজীপাড়া, মিরপুর
১২ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।