একমুঠো অন্নের জন্য হন্যে হয়ে ঘুরছে মানুষ
মানুষ আজ হাহাকার করছে একমুঠো অন্নের
তবু জুটছে না অন্ন
ভুখা নাঙ্গা কাটছে দিন রজনী।

কে হাত বাড়াবে এই ভুখা মানুষদের প্রতি!
পৃথিবীতে আজ যে যার চিন্তায় বিভোর
কে রাখে কার খোঁজ।
সবাই দিগবিদিক দৌড়াচ্ছে নিজের তাগাদায়।

কেউ নেই হাত বাড়ানোর
কেউ নেই বিপদগ্রস্ত কারো পাশে দাঁড়ানোর
কার এতো সময়!
সবাই যে যার প্রয়োজন নিয়ে ব্যস্ত।
আগারগাঁও, ঢাকা
২০।০৮।২৬