www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বাংলার স্বাধীনতা

স্বাধীনতা তুমি নাহি হীন
করেছ সম্মান অর্পণ।
স্বাধীনতা তুমি চির অমর
এই বাংলার মনুষ্যর নিকট।
স্বাধীনতা তোমায় পেয়ে মোরা
হয়েছিনু ধন্য পেয়েছিনু সম্ভ্রম।
স্বাধীনতা তুমি মিশে আছ,
এই বাংলার গগন পবন;
জুড়ে আছ সমগ্র জায়গা।
স্বাধীনতা তোমায় পেয়েছিনু মোরা
লক্ষ শহীদের শোণিতের বিনিময়।
স্বাধীনতা তুমি শোণিতের মসিতে লিখন
লক্ষ শহীদের প্রাণ।
স্বাধীনতা তুমি বাংলা মায়ের-
দামাল ছেলের হাতে গড়া উপহার।
স্বাধীনতা তুমি বীর্যবান তরুনের
বিজয় শক্তির অধিকার।
স্বাধীনতা তুমি হিংস্রদের থেকে-
ছিনিয়ে আনা মহর্ষি ধন।
স্বাধীনতা তোমার ইতিবৃত্ত-
জানি মোরা, জানে বিশ্ব ধারা।
স্বাধীনতা তোমায় ভুলব না,
ভুলব না তাঁহাদের, যাঁহারা-
তোমার জন্য প্রাণ দিয়েছে বিসর্জন।
স্বাধীনতা তোমার দান,
মোরা চির শ্লাঘ্য।
তোমায় জানাই সশ্রদ্ধ নিবেদন।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৫৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/১১/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast