www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমার প্রিয় বর্ণমালা

রক্ত দিয়ে কেনা
আমার প্রিয় বর্ণমালা।
মায়ের ভাষা বাংলাকে
কে করিবে হেলা?

বৃষ্টি নামে,বৃষ্টি নামে
বৃষ্টিতে গড়ায় রক্ত।
বীর-বাঙালী রক্ত দিয়ে
করলো ভাষা মুক্ত।

ভাষার জন্য মিছিলে গিয়ে
ঝাঝড়া করলো বুক।
বীর-শহীদদের শ্রদ্ধা ভরে
আজও মাতি শোক।

বাংলাকে নিয়ে গর্ব করি
বাংলা আমার ভাষা।
বাংলা ভাষায় কথা বলে
পুরাই মনের আশা।

স্বাধীন ভাষা, বাংলা ভাষা
পেলাম যাদের জন্য।
তাদের জন্য বাংলা আজ
বিশ্ব সভায় গন্য।

প্রাণের ভাষা বাংলা ভাষা
সকল ভাষার সেরা।
অমর একুশে শ্রদ্ধা জানাই
প্রাণ দিয়েছে যারা।----
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৯৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০২/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অনেক সুন্দর,ধন্যবাদ প্রিয় কবি...
    • আলম সারওয়ার ২৩/০২/২০১৮
      ধন্যবাদ আপনাকে প্রিয় কবি শুভেচ্ছা জানবেন প্রিয় কবিকে অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন
  • শক্তিপদ মাইতি ২১/০২/২০১৮
    দারুন হয়েছে !
 
Quantcast