www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বোঝে না

কবিতা বোঝে না নারী,
কথাটা শত ভাগ সত্যি,
তার চেয়ে ঢেড় ভাল বোঝে
কাপড়ে ঠাসাঠাসি আলমারি,
স্বর্ণালংকারের
মূল্যবান কৌটাগুলো,
দেরাজ, স্টীল আলমারির
লকার, গোপন কেবিনেট,
সন্দুকের চাবি, হীরাজহরত,
রৌপ্যতামার বাহাদুরি।

কবিতার চেয়ে বেশী দামী
স্বামীর মাইনের চেক,
বীমার কাগজ,
আর স্হাবর সম্পত্তির
মূল্যবান দলিলগুলি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬০০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/১০/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অনিরুদ্ধ বুলবুল ২০/১০/২০১৪
    একদম খাঁটি কথা বলেছেন। যেমন -
    "চাঁদ চেনে না সে চাঁদি চেনে ভাল"
  • শুভ্র ১৫/১০/২০১৪
    খুব সুন্দর কবিতা
  • পিয়ালী দত্ত ১৪/১০/২০১৪
    খুব ভাল কবি
  • মোহাম্মদ তারেক ১৪/১০/২০১৪
    স্পর্শকাতর কবিতা, মন্তব্য করতে দ্বিধান্বিত...
  • অনেক নারী অনেক ভাল কিবতা জানে।
  • আবু সাহেদ সরকার ১৪/১০/২০১৪
    সুন্দর লাগলো কবি বন্ধু।
 
Quantcast