www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বপ্নচারিনী

ওগো মোর
স্বপ্ন-চারিনী,
হৃদয় হারিনী,
অভিসারিনী
স্বপনেই শুধু কেন গো
দাও দেখা?

আমি যে তোমারই প্রতীক্ষায়,
পথ চেয়ে বসে আছি,
কতকাল ধরে নিভৃত কাননের-
এই বকুল তলায়।

রবি করের উজ্জ্বল আলোকে,
খুঁজি তোমায় চারিধারে-
পুষ্পিত পত্র পল্লবের,
মনোলোভা আবীরে।

তিমির রাতের স্তব্ধতা,
বাজে মোর হৃদয়ে।
মেলিয়া নয়ন দুটি,
শুধু তোমারেই খুঁজে।

জানি এবার আসবে তুমি,
বাড়াইয়া দুটি বাহু তব,
জড়াইয়া ধরিবে অামায়,
তোমার হৃদয়ের মাঝে।



সবাইকে জানাই ঈদ মোবারক। দোয়া করবেন সবাই, সেই সাথে ভাল থাকবেন।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৫৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৭/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মোঃ আল-আমিন ০১/০৮/২০১৪
    জটিল প্রেমময় কবিতা।
    তুমি পার কবিতা লিখতে,
    আর অপরকে শিখাতে।
  • পিয়ালী দত্ত ২৯/০৭/২০১৪
    ঈদ মোবারক...ভাল লাগা রইল।।
  • ঈদ মোবারক।
  • রামবল্লভ দাস ২৯/০৭/২০১৪
    ভালো লাগলো । ঈদ মুবারক ।
 
Quantcast