আমি তোমার দিকে একটানা তাকিয়ে আছি, অপলক!
তুমি অনেক দূর থেকে আমার দিকে হেটে আসছো..!
পরনে লাল পাড়ের সাদা শাড়ি,
সকাল ৯ টার ঝিলমিলে রোদ পড়ছে তোমার গায়ে।

আমি অপলক..
চেয়ে আছি তোমার দিকেই।
তুমি আমাকে দেখে হালকা হাসি দিচ্ছো।
ধীরে ধীরে নিকটবর্তী হচ্ছো আমার।
আমি তোমার চোখেই যেন বিলীন হয়ে গেছি।

ওই মুহুর্তে কেউ যেন আমার বুক তাক করে বুলেট ছুড়েছে..
আমি তেমনটা ঠিক বুঝতে পারিনি!
কারণ আমি তোমাতে আটকে গেছি।
দাড়িয়ে আছি নিশ্চুপ।

তুমি দীর্ঘ অপেক্ষা শেষ করে আমাকে স্পর্শ করলে,
বুক বেঁয়ে গড়িয়ে পড়া রক্তে রক্তিম হলো তোমার দুহাত!
সাদা শাড়িতে মুহুর্তেই লাল রঙের ছোপ ছোপ দাগ..
কিছুক্ষণ আগের হাসিমাখা মুখটায় মেঘ জমে বৃষ্টি এলো।
আমাকে জড়িয়ে ধরে বাঁচিয়ে নেওয়ার সে কি আর্তনাদ তোমার!

আমি তোমার থেকে পেয়ে গেছি আমার প্রাপ্ত ভালোবাসাটুকু..
এর বেশি আর কিছুই চাই না।
এবার মরে গেলেও আফসোস নেই।
আমাকে বিদায় দাও...
আর পিছু ডেকো না পূর্ণতা!
শেষটা বিচ্ছেদের হলেও এ যেন আমার ভালোবাসারই পূর্ণতা!

✍🏻 মে ১৭, ২০২৬