আবারও আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখি,
তোমায় নিয়ে..
সে এক সুবিশাল আকাশ।
চোখের সীমানায় শেষ না হোক,
ভালোবাসার চাদরে ঢেকে দেওয়া যায় এমন।
ভালো লাগার গন্ডি পেরিয়ে যখন ভালোবাসতে শুরু করেছিলাম,
তখন থেকেই তোমাকে ভেবে তোমাকে চাওয়ার বায়না করি।
একবার নয়, দু'বার নয়, সহস্র-লক্ষ বার তোমাকে চাওয়া।
যতবার নিশ্বাস চলে, ততবার..
April 24, 2025

মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।