www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জবাফুল তুমি

জবাফুল তুমি
মোঃ রায়হান কাজী
------------------
সবুজ অরণ্য গাছের ডালে রক্তিম জবাফুল দুলে,
ছিঁড়তে গিয়ে শিহরণ জাগে সৌন্দর্যে আবিভূত হয়ে।
এগিয়ে গিয়ে আবার পিছিয়ে আসি কিছুটা,
অনুভূতি প্রকাশে স্পর্শ করাটা ঠিক হবে কি-না ভেবে?

দেখছিলাম সেদিন ফুলের সামনে দাঁড়িয়ে আমি,
রক্তঝরা ফুলের পাপড়িগুলার নিস্তব্ধতা।
আমায় দেখেয় কেনইবা তোমার নিম্নজিত হওয়া,
তবে কি আমাতেই আছে তোমার দুর্বলতা তা জানি না?

ভাবতে থাকি ভরদুপুরে রক্তজবা যদি খসে পড়ে,
উত্তপ্ত রৌদ্রে পাপড়িগুলো কি শুকিয়ে যাবে?
তবে কি ফুলের বনেই ভুল দেখেছি নিদ্রাহারা হয়ে,
মিষ্টি তোমার হাসিতেই যেন লুকিয়ে আছে গোলকধাঁধা।

জবাফুল তুমি, জবা তো ঠিক রক্ত রঙে রাঙা,
হও যদি সেই আগুনের ধোঁয়া ওঠা হৃদপিণ্ডটা।
তাহলে ডাকলে কেন আমায় এই অবেলায় চক্ষু দিয়া?
ফের যে আমায় পুড়তে হবে জবাফুলের রক্তিম খেলায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৮৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৮/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বেশ অনুভূতির প্রকাশ।
  • জে এস এম অনিক ১৪/০৮/২০২২
    বাহ! দারুণ লেখা কবি।
  • লেখা পাঠে ভা্লো লাগলো
  • ভাল।
  • ফয়জুল মহী ১৪/০৮/২০২২
    বাহ্ খুবই সুন্দর লেখা।
 
Quantcast