www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নীল আকাশ

নীল আকাশ
মোঃ রায়হান কাজী
-------------------
মন আকাশে মেঘ জমেছে,
রৌদ্রছায়া আলোর দেশে।
যাচ্ছে কেঁটে দিন অভিসারে,
বৃষ্টি জমছে চোখের কোণে।

নীল আকাশে পরীর ভেসে,
কে ভাসালো সাদা ভেলা?
ভ্রমর ফুলের মধু খেতে,
উড়ে বেড়ায় কোন সে দেশে?

কিসের নেশায় গেছে খেপে,
নদীর তীরে শঙ্খলতা কাশবনে।
কিসের তরে জীবন চক্রে,
ওরা যাবে কী আজ ঘরের বাইরে?

আজ আকাশ-পাতাল ভেঙে,
ভালোবাসা সব নেব রে লুট করে।
বাতাসে আজ ওঠেছে ধ্বনি,
শিশুদের মুখে হাসির রেখা দেখে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫২০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০১/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বাঃ, ভাল।
  • ফয়জুল মহী ০৩/০১/২০২১
    চমকপ্রদ কথার সমারোহ ।
  • Md. Jahangir Hossain ০৩/০১/২০২১
    সুন্দর।
 
Quantcast