www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অসময়ের নিস্তব্ধতা

অসময়ের নিস্তব্ধতা
মোঃ রায়হান কাজী
---------------------
বাংলাদেশের আকাশ জুড়ে,
মানবের মনে দুঃখের মাতন বাজে।
এই বুঝি গ্রাস করবে দেহ,
আত্মাকে চিনিয়ে নিবে অনেক দূরে।

হঠাৎ জন্ম নিয়েছিল সবাই অচেতনের ভেসে,
রুদ্ধস্বরের কোলাহলের মাঝে উচ্ছ্বাসে৷
দমকা হাওয়াতে সকল কিছু পেছনে ফেলে,
নিস্তব্ধতা ভরিয়ে দেয় পরিবেশের মাঝে।

অকালের ঝড়ে মানবের প্রাণ উড়ে,
ভিড় জমে কবর আর শ্মশান ঘাটে।
নিথর দেহখানা মাটিতে লুকায় সাবধানে,
যদি ঘটে উপশম দেহ থেকে।

সোনালী দিনগুলো পেছনে ফেলে,
ধূসর দিনগুলো আগুনে ঝলসায় চোখের সামনে।
রক্তে রঙিন দান জ্বলছে দ্বিগুণ হারে,
মৃত্যুর সংখ্যা বাড়ছে সরবে এই পথে এসে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৬১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৭/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বেশ লাগলো
  • ফিরদৌস আলি খাঁন ৩০/০৭/২০২০
    ভাল বেশ
  • ফয়জুল মহী ৩০/০৭/২০২০
    নৈসর্গিক প্রতিভায় নান্দনিক ও সুনিপুন প্রকাশ
  • বাঁচার আশা। ধন‍্যবাদ
  • nice
  • পি পি আলী আকবর ৩০/০৭/২০২০
    ভালোই
 
Quantcast