www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমার প্রেমে পড়ে

তোমার প্রেমে পড়ে
মোঃ রায়হান কাজী
-------------------
তোমার প্রেমে পড়ে,
হয়েছে আমার হৃদয় হরণ।
কোন সে মধুর আলসে হাওয়ায়,
বুকে হচ্ছে অমৃত ক্ষরণ।

সকালবেলা সূর্য হাসে,
পাতার গায়ে আলো নাচে।
মেঘেরা সব খেলা করে,
সোনার বরন আকাশ প্রাণে।

আলোছায়া এরি মাঝে,
নয়ন ভেসে যায় কোন সে টানে।
নিখিল এই জগৎ সংসারে,
লাগেনি তো তেমন কোনো কাজে।

মন মন্দিরে করি শুধু
তোমার আরাধনা এই পিঞ্জরে।
তবুও কেবল রই দুরে,
সাঁজ সকালে যখন বীণা বাজে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৮১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০৬/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • নাইচ
  • ভালবাসা সতত কবি
  • বেশ তো।
  • বাহ, ভালো লেখেন তো কবি । শুভকামনা জানবেন।
  • ফয়জুল মহী ১৮/০৬/২০২০
    অসাধারণ উপস্থাপন ।
  • আশা জাগানিয়া।
 
Quantcast