এত ঘেঁষে ঘেঁষে থেকো না
একটু তফাতে যাও,
একটু ফাঁক রাখো মাঝে।
এত ঘন হয়ে থাকলে আমার শ্বাস নিতে কষ্ট হয়।
আধ হাত দূরে থাকো
যাতে ছুতে পারি, ততটা দুরত্বে,
তোমাকে পুরোপুরি দেখার জন্য
এটুকু ফারাক খুব দরকার।
নিজেকে পুরোপুরি দেখতে
যেমন আয়নার থেকে একটু দূরে থাকা দরকার—
ঠিক তেমনই, একটু ফাঁক খুব প্রয়োজন,
যথাযত দূরত্ব বজায় রাখো।
তা বলে ভয়েজার-১ এর মতো
এক আলোকদিন দূরে যেও না।
ওখান থেকে পৃথিবীকেও নীল ফুটকি মনে হয়—
শুধু একটুখানি ফাঁক রাখো মাঝে! ফাটল না ধরে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।