আমার দুঃখগুলো বাঙালদের মতো!
খুব অতিথিপরায়ণ, একটুতেই আপন করে নেয়,
নাছোড়বান্দা, কিছুতেই ছেড়ে যেতে চায় না।

আমার সুখগুলো কলকাতার বাবুদের মতো,
হাই- হ্যালো -বাই!
মুহূর্তেই টাটা করে দূরে চলে যায়, বড়ই ক্ষণস্থায়ী।

আমার কান্নাগুলো নিম্নচাপের বৃষ্টির মতো!
কান্না থামে তো ফোঁপানি থামে না,
চলতে থাকে দিনের পর দিন, অবিশ্রান্ত।

আমার হাসিগুলো শিউলি ফুলের মতো!
সন্ধ্যোয় ফুটে ভোর না হতেই মাটিতে লুটোপুটি!
তাও শুধুই শরতের কয়েক মাস।