জীবন কবিতার মত লাগে।
কখনো অন্তমিল, তো কখনও সনেট
একদিন সকালে যেন আবোল-তাবোল,
সন্ধ্যায় কেমন গদ্য কবিতা মনে হয়।
জীবনটা ঠিক কবিতার মত লাগে,
যখন প্রেম তখন জীবনানন্দ -"বনলতা সেন"।
ফুলশয‍্যা কলকাতায় নীরার "বইমেলা”।
কবিতা জলের মত লাগে,
শীতল প্রাণদায়ী, কখনও মৃত্যুর মতো শীতল।
তারপর জীবন কেবলি গদ্যময়-
পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি॥